পল্টনে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার আসামিরা ও উদ্ধারকৃত মাদক
গ্রেপ্তার আসামিরা ও উদ্ধারকৃত মাদক | ছবি: এখন টিভি
0

রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— হেলাল খান (২২) ও আইনের সংঘাতে জড়িত এক শিশু।

আজ (শনিবার, ৪ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে পল্টন থানাধীন বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

এসময় তাদের হেফাজত থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা উদ্ধারকৃত এসব মদ বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

এসএইচ