আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারা আলমের আনা সুনির্দিষ্ট চারটি অভিযোগের মধ্যে দু'টির প্রাথমিক প্রমাণ স্বাধীন কমিটি পেয়েছে। তবে বাকি দু'টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
তবে মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৩০শে জুন।
মূলত, ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন জাহানারা আলম।
আরও পড়ুন:
গত বছরের শেষের দিকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘সে সময় ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলামসহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে ‘‘অশোভন আচরণ’’ করেছেন।’
জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গনের জন্য টেনে ধরতেন।
যদিও ৪৬ বছর বয়সী মানজুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘সবই মিথ্যা দলের অন্যান্য মেয়েদেরও জিজ্ঞেস করতে পারেন।’





