Recent event

দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জ টাইগারদের

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের লোগো
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের লোগো | ছবি: এখন টিভি
0

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

নভেম্বর-ডিসেম্বরে কঠিন এক মিশনে যাবে টিম বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগাররা সফর করবে দক্ষিণ আফ্রিকা।

সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাতে খেলা মানেই বাড়তি চ্যালেঞ্জ। পেস ও বাউন্সের জন্য বিখ্যাত সেখানকার উইকেট,সঙ্গে শক্তিশালি প্রোটিয়া বোলিং আক্রমণ। সব মিলিয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।

আরও পড়ুন:

এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে লাল-সবুজরা। টেস্ট সিরিজ হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে পয়েন্ট টেবিলে থাকবে এর গুরুত্বপূর্ণ প্রভাব। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে ভবিষ্যতে বড় মঞ্চে খেলার প্রস্তুতি মঞ্চ। নতুন ও তরুণ প্রজন্মের জন্য এটি হবে নিজেদের প্রমাণের অন্যতম সুযোগ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের খুব একটা সুখস্মৃতি না থাকলেও এবার লক্ষ্য ভিন্ন কিছু করা। সবশেষ ২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে প্রোটিয়াদেরকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে টাইগাররা। সর্বোচ্চ আট উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন আহমেদ।

সব মিলিয়ে বছরের শেষ দিকে রোমাঞ্চকর এক সিরিজের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। এখন দেখার বিষয় প্রোটিয়াদের মাঠে কতোটুকু গর্জে উঠে টাইগাররা।

এসএস