ক্রিকেট
তিন ব্যাটারের ফিফটি, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

তিন ব্যাটারের ফিফটি, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

দারুণ সূচনার পর মিডল অর্ডারের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটির মাইলফলক পেরিয়েছেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। উইকেটে থিতু হলেও তিন অঙ্কের দেখা পাননি কেউই।

আর্থিক সংকটে অনিশ্চয়তা, তবু নারী টেস্ট আয়োজনের আশা ওয়েস্ট ইন্ডিজের

আর্থিক সংকটে অনিশ্চয়তা, তবু নারী টেস্ট আয়োজনের আশা ওয়েস্ট ইন্ডিজের

ইংল্যান্ডের বিপক্ষে আগামী বছর নারী টেস্ট আয়োজনের আশা ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক সহায়তা পেলে ম্যাচটি আয়োজন নিশ্চিত হবে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেরিং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের নারীরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের নারীরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অজিদের মাটিতে ওয়ানডে খেলতে নেমে ৭ উইকেটে হারলো নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটে বলে মলিন দিনে হতাশ করেছেন বড় সব নামই।

আবুধাবিতে শুরুতেই তানজিদ ও সাদমানের অর্ধশতক

আবুধাবিতে শুরুতেই তানজিদ ও সাদমানের অর্ধশতক

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

আবুধাবিতে রেকর্ডের দিন পার করেছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং সাদমান ইসলাম। দু’জনেই ফিফটি পেলেও পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অবশ্য তারপরেও দু’জনের সঙ্গী হয়েছে একাধিক রেকর্ড।

শুক্রবার একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

শুক্রবার একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে শুক্রবার নামছে বাংলাদেশ দল। সাম্প্রতিক পারফরম্যান্স আর অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখে পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবহাওয়া বা পিচ নিয়েও কোনো অজুহাত দিতে চান না তিনি।

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

বাংলাদেশ ক্রিকেটে বড় এক পরিবর্তনের আভাস। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যেতে পারে সাবেক দুই প্রোটিয়া ক্রিকেটারকে। সম্প্রতি মালিবোংওয়ে মাকেতাকে সহকারী কোচ হিসেবে নিয়োগের পর বোলিং ও ব্যাটিং কোচেও দেখা যাবে নতুন কাউকে।

শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয়া ডি সিলভা। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত তাঁর। তবে নতুন নেতৃত্বের ঘোষণা এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোড।

নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন ওয়াটলিং

নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন ওয়াটলিং

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটার বিজে ওয়াটলিং। ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর লুক রঙ্কির স্থলাভিষিক্ত হবেন তিনি।

সাড়ে তিন বছর পর টেস্টে ফিরছেন নরকিয়া

সাড়ে তিন বছর পর টেস্টে ফিরছেন নরকিয়া

প্রায় তিন বছর পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। স্থানীয় সময় আগামী (শুক্রবার, ৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামছেন তিনি।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ

প্রকাশিত হলো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সময় সূচি। আগামী পাঁচ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানের মাটিতে। ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হবে এই আসর।

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট, কোথায় ও কীভাবে লাইভ ম্যাচ দেখবেন?

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট, কোথায় ও কীভাবে লাইভ ম্যাচ দেখবেন?

আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে (Sheikh Zayed Cricket Stadium Abu Dhabi) আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। একমাত্র এই রোমাঞ্চকর টেস্ট ম্যাচের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে (Bangladesh vs Afghanistan Test Live Streaming Details)। বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো প্রান্ত থেকে ম্যাচটি উপভোগ করতে পারেন, সেজন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের (Live Broadcast and Streaming) বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো উইকেটের প্রত্যাশা বাংলাদেশের। তবে খেলতে নামার আগে প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখেই অনুশীলন করছে বাংলাদেশ দল। এদিকে জাপানে এশিয়ান গেমসে খেলা ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ম্যাচের আগেই আবহাওয়ার সঙ্গে তারা মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।