আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাতে ক্যারিবীয়দের বিপাকে ফেলেন কাগিসো রাবাদা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ইনিংসের ১১ ওভারের মধ্যেই মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় ক্যারিবীয়রা।
আরও পড়ুন:
সেখান থেকে তাদের টেনে তোলেন জ্যাসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ৮ম উইকেটে ৮৯ রানের রেকর্ড পার্টনারশিপে ১৭৬ রানের লড়াকু পুঁজি পায় উইন্ডিজরা।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দলীয় ৯৫ রানে ডি কক ফিরলেও, ২৩ বল ও ৯ উইকেট হাতে রেখে হেসে-খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
ব্যাট হাতে ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা।





