
ভারতের পর এবার সিঙ্গাপুর সফরে আসছে ব্রাজিল
ভারতের পর আবারো এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল। নভেম্বরের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুর সফর করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দু'টি ম্যাচই ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দেশে প্রথমবার নারী ক্রিকেটের ঘরোয়া ক্যালেন্ডার; লক্ষ্য ২০২৮ সালে প্রথম টেস্ট
দেশের ইতিহাসে প্রথমবারের মতো তৈরি হয়েছে নারীদের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার। তাতে জায়গা পেয়েছে তিন দিনের লাল বলের ক্রিকেট। আগামী ক্যালেন্ডারে যার সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেটের প্রধান রফিকুল ইসলাম বাবু। সেইসঙ্গে জানালেন, ২০২৮ সালেই প্রথম টেস্ট খেলবেন বাংলাদেশের মেয়েরা।

লা লিগায় কঠিন পরীক্ষার সামনে বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারাইকে উড়িয়ে দেয়ার পর এবার লা লিগায় কঠিন পরীক্ষার সামনে বার্সেলোনা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা কাতালানদের প্রতিপক্ষ ফর্মে থাকা আরেক দল রিয়াল বেতিস। স্পেনের লা কার্তুহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

আর্থিক অনিয়মের অভিযোগের রায়, অ্যানফিল্ডে কঠিন পরীক্ষায় সিটি
২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক নিয়ম ভঙ্গের সবকটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, আজ প্রথমবার মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। তাও আবার প্রতিপক্ষ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে! যে লিভারপুল আগে থেকেই সিটির প্রতি ক্ষুব্ধ হয়ে আছে শিরোপা হারানোর দগদগে ক্ষত নিয়ে। অ্যানফিল্ডের উত্তপ্ত ও বৈরী পরিবেশ আর ক্লাবের উপর ঝুলতে থাকা আইনি চাপ একসাথে সামাল দিতে হবে নতুন কোচ এনজো মারেজকাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ বিসিবির
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। আজ (রোববার, ১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি।

মেসিহীন আর্জেন্টিনা ফুটবলে অর্থনৈতিক সংকটের মেঘ
লিওনেল মেসির অবসরে মাঠের পাশাপাশি বাইরেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিজ্ঞাপনী আকর্ষণের পাশাপাশি কমতে পারে জার্সি বিক্রি, ম্যাচ টিকিটের চাহিদা, এমনকি আন্তর্জাতিক সম্প্রচারের বাণিজ্যিক মূল্য। দর্শক, স্পন্সর ও সম্প্রচারকদের আগ্রহ ধরে রাখাই এখন এএফএর মূল চ্যালেঞ্জ।

অলিম্পিক বাকি ১ বছরের কম; অর্থ ছাড়ের অপেক্ষায় ঝুলছে প্রস্তুতি
গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত অলিম্পিক গেমস শুরু হতে এক বছর বাকি না থাকলেও সরকারি অর্থ ছাড়ের অপেক্ষায় এখনো প্রস্তুতি শুরু করেনি বেশিরভাগ ফেডারেশন। অবশ্য শিগগিরই অর্থ প্রাপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর প্রত্যাশা বিওএ সহ-সভাপতির। নানা পক্ষের সমন্বহীনতায় অলিম্পিকেও ভালো করা নিয়ে রয়েছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সুবহানা
বাংলাদেশের ১ম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষ সেঞ্চুরি করতে পেরে আনন্দিত বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি। এই সেঞ্চুরি দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন মোস্তারি। ব্যাট হাতে সোবহানার দারুণ ইনিংস আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে রেকর্ড জুটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন নিজের অনুভূতি।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল ঘোষণা; আলিসের চমক, হাসান মাহমুদের প্রত্যাবর্তন
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। একবছর পর আবারও এই ফরম্যাটের দলে ফিরলেন হাসান মাহমুদ।

অবসরের পর রাজকীয় প্রত্যাবর্তন: মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পর ক্লাব ফুটবলে ফিরেই আবারও জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। মাঠে নেমেই জোড়া গোল করে যেন প্রমাণ করেছেন, ফুরিয়ে যাওয়ার সময় কিংবা বয়স কোনটিই হয়নি তার। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। সাবেক দুই বার্সা তারকার জ্বলে ওঠার রাতে বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানের লিড বাংলাদেশের
তৃতীয় দিন শেষে আফগানদের বিপক্ষে ৩২৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। ওপেনিং জুটি ভাঙে মাত্র ৩১ রানে। ১৩ রান করে আউট হন সাদমান। ৭ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৩১ রান করে আউট হন তানজিদ তামিম।

রমনায় ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা শুরু
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। আজ (রোববার, ১১ অক্টোবর) প্রতিযোগিতার প্রথম দিনে আজ বালক বিভাগে বাছাইপর্বের (কোয়ালিফাইং) খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল বাছাইপর্বের চারটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ অক্টোবর থেকে এর মূলপর্বের খেলা শুরু হবে।