Recent event

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের বড় জয়; বেঁচে রইলো সেমির স্বপ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচে ভারতের খেলোয়াড়দের উদযাপনের একটি মুহূর্ত
ম্যাচে ভারতের খেলোয়াড়দের উদযাপনের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
1

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভালোভাবেই উতরে গেলো ভারত। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলো তারা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই ছড়ি ঘুরায় ভারতের ব্যাটাররা। অফফর্মে থাকা অভিষেক শর্মা থেকে ঈষাণ কিশান— উইকেটের চারপাশে চার ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রায় সব ব্যাটার।

অভিষেকের ৩০ বলে ৫৫, সূর্যকুমার যাদবের ১৩ বলে ৩৩ এর পরে হার্দিক ও তিলক মিলে গড়েন ৩১ বলে অপরাজিত ৮৪ রানের দানবীয় জুটি। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ২য় সর্বোচ্চ ২৫৬ রানের পুঁজি পায় ভারত।

আরও পড়ুন:

জবাব দিতে নেমে মারুমানিকে নিয়ে শুরুটা ভালোই করেন জিম্বাবুয়েন ওপেনার বেননেট্ট। তবে ২৫৭ রানের পাহাড়সম টার্গেট অতিক্রম করার জন্য এ প্রচেষ্টা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থেকে বেননেট্ট ইনিংস শেষ করলেও বাকিরা কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। এতে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানে থামে জিম্বাবুয়ে।

গ্রুপ পর্বে আলোড়ন তুললেও সুপার এইটে এসে তার নূন্যতম প্রতিচ্ছবিও তুলে ধরতে ব্যর্থ সিকান্দার রাজার দল। ফলসরূপ সুপার এইট থেকেই তাদের বিদায়ের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেলো।

এসএইচ