Recent event

ইফতারের আগমুহূর্তে দোয়া কবুল হয়; জানুন নবীজির (সা.) শেখানো বিশেষ আমল

ইফতারের সঠিক দোয়া ও নিয়ম
ইফতারের সঠিক দোয়া ও নিয়ম | ছবি: এখন টিভি
0

পবিত্র রমজান মাস (Ramadan Month) মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক বিশেষ নেয়ামত। এই মাসে প্রতিটি আমলের প্রতিদান যেমন বৃদ্ধি পায়, তেমনি বান্দার দোয়াও কবুল হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত (Time before Iftar) এবং শেষ রাতের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অথচ না জানার কারণে আমরা অনেকেই এই মূল্যবান সময়গুলো অবহেলায় কাটিয়ে দেই।

ইফতারের আগমুহূর্তে দোয়া কবুলের রহস্য (Secret of Dua Acceptance before Iftar)

ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্তের ঠিক আগের সময়টুকু অত্যন্ত দামী। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)।

পূর্বসূরি আলেমগণ ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তাই ইফতারের আয়োজনে বা নানা কাজে ব্যস্ত না হয়ে এই সময়ে আল্লাহর দরবারে রোনাজারি করা প্রত্যেক রোজাদারের একান্ত কর্তব্য।

আরও পড়ুন:

শেষ রাতের দোয়ার ফজিলত (Virtues of Dua in Last Part of Night)

আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত-বন্দেগি ও প্রার্থনার কোনো বিকল্প নেই। নবী করিম (সা.) বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন—কে আছ আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছ আমার কাছে চাইবে? আমি তাকে দান করব। কে আছ আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহিহ বুখারি, হাদিস: ১১৪৫)। তাই সাহরির (Sehri) আগে বা পরে তাহাজ্জুদ আদায় ও কল্যাণ প্রার্থনা করার এটিই শ্রেষ্ঠ সময়।

ইফতারের আগে ও পরের মাসনুন দোয়া (Masnoon Dua for Iftar)

আপনার জন্য ইফতারের দোয়াগুলো আরবি, উচ্চারণ ও অর্থসহ নিচে দেওয়া হলো:

১. ইফতার শুরুর দোয়া (Dua at the time of Iftar)

রাসুল (সা.) ইফতার শুরুর আগে এই দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার জন্যই রোজা রেখেছিলাম এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করলাম। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৮)।

২. ইফতারের পরের দোয়া (Dua after completing Iftar)

ইফতার শেষ করার পর রাসুল (সা.) নিচের দোয়াটি পড়তেন—

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ: জাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুক্বু ওয়া ছাবাতাল আজরু, ইনশাআল্লাহ।

অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহ তাআলার ইচ্ছায় রোজার সওয়াব লিপিবদ্ধ হলো। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৭)।

আরও পড়ুন:

এসআর