Recent event

যশোরে শুরু হয়েছে ভোটগ্রহণ

যশোরে চলছে  ভোটগ্রহণ
যশোরে চলছে ভোটগ্রহণ | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

যশোর ৬টি আসনে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটের কাজে নিয়োজিত রয়েছে ১৫ হাজারের বেশি কর্মকর্তা কর্মচারী। ভোটের মাঠে ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ৬টি আসনের বিপরীতে ২ জন করে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৮২৪ প্রিজাইডিং অফিসার ও ৪ হাজার ৬৭৯ সহপ্রিজাইডিং অফিসার, ৯ হাজার ৩৫৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই প্রথম শতভাগ ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। অতি গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।’

ভোটকেন্দ্রে সশস্ত্র পুলিশ, আনসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি বডি ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

ইএ