
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্দিষ্ট সময়েই হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্দিষ্টে সময়ের ভেতরেই অনুষ্ঠিত হবে। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন; বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ
বিরোধীদলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথগ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ ও মির্জা আব্বাস, কেন?
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে (Presidential Election BD)।

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমার প্রত্যাশা: মির্জা ফখরুল
‘সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রাষ্ট্রপতি নির্বাচনে কোন দলের ভোটার সংখ্যা কত?
জাতীয় সংসদ ভবনের (Jatiya Sangsad Bhaban) ভেতরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন (23rd Presidential Election of Bangladesh)। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে (Bangladesh Presidential Election 2026) । ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সীমা বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলেও, সংসদ সদস্য বা এমপিদের (Members of Parliament JS) উপস্থিতি সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই ফল প্রস্তুতের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ।

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: এমপিরা যেভাবে প্রকাশ্য ব্যালটে ভোট দেবেন
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন (23rd Presidential Election of Bangladesh)। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে (Jatiya Sangsad Bhaban session hall) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh) এবং জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যে যৌথ বৈঠকের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে (Presidential Election 2026 Bangladesh Voting Process)।

সহিংসতা ও কারচুপির অভিযোগের মধ্যেই কাশ্মীরে ভোটগ্রহণ, দ্বিতীয় ধাপে জয়ী সরকারি দল
ব্যাপক সহিংসতা আর কারচুপির অভিযোগের মধ্যেই, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের দ্বিতীয় ধাপের ভোটে জয়ী সরকারি দল। যদিও পিটিআই ও আর জেএএসির অংশগ্রহণ নেই বলে চলছে ভোট বর্জন। অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ আর অর্থনৈতিক অবহেলা নিয়ে ক্ষোভের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের আকুতি ভোটারদের।

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোটগ্রহণ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম।

পশ্চিমবঙ্গে ভোটের লড়াই তুঙ্গে: শেষ দফার কেন্দ্রবিন্দুতে ভবানীপুর
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ হয়েছে। এই দফায় ভোট হচ্ছে রাজ্যের ১৪২টি আসনে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ভবানীপুর। এখান থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিধানসভার দ্বিতীয় দফা ভোট: নিরাপত্তা থাকলেও রয়েছে বাস সংকট
বুধবার অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল-সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে দেখা দিয়েছে বাস সংকট। সাত জেলার ১৪২টি আসনে চলবে কড়া লড়াই। ভোট গণনা আগামী ৪ মে।

তৃণমূলের প্রদীপ নেভার আগে দপ দপ করছে: মোদি
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর এক নির্বাচনি সমাবেশে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন। এসময় তিনি বলেছেন, গতকাল রাত থেকেই তৃণমূল তাদের গুন্ডাদের মাঠে নামার জন্য শক্তি দিচ্ছে, উৎসাহিত করছে। আমি বাংলার মানুষ ও বিজেপির সমস্ত কর্মকর্তাদের বলতে চাই, এ বাংলা বিপ্লবের মাটি, বীরদের মাটি। সব প্রদীপ নেভার আগের কিছুটা দপ করে জ্বলে ওঠে। ঠিক সেভাবেই তৃণমূলের প্রদীপ নিভে যাওয়ার আগে কিছুটা দপ দপ করছে।

ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন চলছে
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) শান্তিপূর্ণভাবে জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট শহিদ আমিনুল হক ৩ নম্বর ভবনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।