Recent event

দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মঈন খান

ড. আব্দুল মঈন খান
ড. আব্দুল মঈন খান | ছবি: এখন টিভি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ভোটের মাধ্যমে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর দেশের মানুষ আজ যে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেম সেটি সম্ভব হয়েছে চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার পতনের মাধ্যমে।

তিনি আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, ‘আজ ভোটের পরে এ দেশে জনগণের ইচ্ছায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যারা জনগণের ও দেশের কল্যাণে কাজ করে যাবেন।’

এনএইচ