
দেশ-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর চন্দ্র
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশ-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ সদাপ্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এসময় জনগণের হাতকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগেই টেকনাফে ১৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অস্ত্র ঠেকিয়ে বাসযাত্রীদের জিম্মি; র্যাবের হাতে আটক বাসমালিক জাবেদ
বাসে যাত্রী তুলে গলায় অস্ত্র ঠেকিয়ে করা হয় জিম্মি। তারপর মারধর ও অস্ত্রের মুখে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অবশেষে বাসের যাত্রী এক ইন্স্যুরেন্স কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় র্যাবের হাতে ধরা পড়েছে চক্রের এক সদস্য বাসের মালিক জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারী বাদল। যার বিরুদ্ধে ১০টিরও বেশি ডাকাতির মামলা রয়েছে। অপহরণে ব্যবহৃত বাস জব্দ এবং উদ্ধার করা হয়েছে অপহৃত ইন্স্যুরেন্স কর্মকর্তাকে।

অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করলে তার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) শেষ তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

রূপগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।

‘মাদক নয়, সৃজনশীলতায় যুক্ত হও’— শিক্ষার্থীদের প্রতি ফরিদপুরের ডিসি
ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ‘মাদক নয়, সৃজনশীলতায় যুক্ত হওয়ার’ জন্য শিক্ষার্থীদের প্রতি ফরিদপুরের জেলঅ প্রশাসক (ডিসি) আহ্বান জানান।

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ ইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় নিহত ২
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় প্রতিপক্ষের পক্ষের হামলায় ফারুক ও আব্দুল শেখ নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও একজন। গতকাল (শুক্রবার, ১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুরের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে আক্রান্ত রাজধানী, কীসে মিলবে নিস্তার?
রাজধানীতে দিন-রাতের ব্যবধান যেন আর নেই। সুযোগ পেলেই পথচারী, যাত্রী কিংবা ব্যবসায়ীরা লক্ষ্যবস্তু হচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের। এসব চক্র মুহূর্তেই কেড়ে নিচ্ছে টাকা, মোবাইল, মূল্যবান সামগ্রী; অনেক ক্ষেত্রে হামলারও শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সদস্য গ্রেপ্তার হলেও থামছে না তাদের তৎপরতা। কীভাবে পরিচালিত হচ্ছে এসব চক্র— সে প্রশ্নের উত্তর সবাই জানলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের সদস্যদের।