Recent event

নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ভেসে যাবে: এম এ কাইয়ুম

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম
ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রকম কৌশল ও ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা গেলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ভেসে যাবে।

আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১১ এর বাড্ডার ফকিরখালী এলাকায় নির্বাচনি গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ প্রার্থী বলেন, ‘বহু বছর পর জনগণের মধ্যে ভোট ঘিরে উচ্ছ্বাস কাজ করছে। তাদের প্রত্যাশা ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন তারা।’

আরও পড়ুন:

এসময় ধানের শীষের পক্ষে গণসংযোগের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ করার প্রতিশ্রুতিও দেন ড. এম এ কাইয়ুম।

উল্লেখ্য, ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসএইচ