
সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
‘সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে’— এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানি হত্যার স্মৃতি সরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘সরকারের আপসকামী অবস্থানের সুযোগ নিয়েই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগ পাচ্ছেন।’

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম
ভারতে বসে ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহিদ পরিবারের সদস্যরা তাদের (এনসিপি) নিয়ে যেসব কথা বলেছেন, আমি যদি সেগুলো বলি, তাহলে তাদের রাজনীতিও আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে, সেটা কি আমরা বলেছি? জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি, তাহলে তাদের কী অবস্থা হবে? অন্তর্বর্তী সরকারের আমলে তারা যে ক্ষমতা গ্রহণ করেছিল, এখন সেই ক্ষমতা হারিয়ে তারা পাগলপ্রায় হয়ে গেছে। এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না: জামায়াত আমির
রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। একইসঙ্গে জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না—হুঁশিয়ারি নাহিদ ইসলামের
জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক আলোচনা সভায় তিনি বলেন, ‘শুধু হাসিনার পতন নয়, এক দফার লক্ষ্য ছিললো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি, যা অর্জিত হয়নি।’

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মন্নান তাদের জামিন মঞ্জুর করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: আসিফ মাহমুদ
চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ছত্রিশ জুলাই নিয়ে বিতর্ক ও ব্যর্থতার পর্যালোচনায় এ মন্তব্য করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুভাকাঙ্ক্ষী হিসেবে তারেক রহমানকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি না: সারজিস আলম
ক্ষমতায় বসে সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে চায় বিএনপি, যা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বরং এনসিপি নতুন কোনো স্বৈরাচার গড়ে উঠার আগেই তা প্রতিহত করবে। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন তারা। জাতীয় নাগরিক পার্টির সিলেট পর্বের শেষ দিনের পদযাত্রায় সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে অংশ নেন এনসিপির নেতারা। এসময় বলেন এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করেই যাবে।

‘পাটওয়ারী বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো’— ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে ফোনে কথা বলে তার বিরুদ্ধে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কথা বললে ‘তথ্য ফাঁসের’ হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

টাকা-মোবাইল ছিনতাইয়ের দাবিসহ আরও যা আছে নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে অভিযোগপত্রে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে নগদ ৫০ হাজার টাকাসহ ৪টি আইফোন ও একটি স্যামসাং স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে ছাত্রদল। এনসিপির ১০ নেতার নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

আজ থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।