স্কুলে হামলার তদন্ত দ্রুত সম্পন্নের আহ্বান ভলকার তুর্কের

ইরানের মিনাবে এলিমেন্টারি গার্লস স্কুলে হামলায় নিহতের জন্য খোঁড়া করা কবরসমূহ
ইরানের মিনাবে এলিমেন্টারি গার্লস স্কুলে হামলায় নিহতের জন্য খোঁড়া করা কবরসমূহ | ছবি: রয়টার্স
0

ইরানে মেয়েদের একটি স্কুলে ১৭৫ জন নিহতের ঘটনার তদন্ত খুব দ্রুত সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

জেনিভায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যা চাইছি তা হলো স্পষ্টতই দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং আমরা বুঝতে পারছি যে, এটি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে।’

আরও পড়ুন:

জোর দিয়ে তুর্ক বলেন, ‘এটি খুব দ্রুত হওয়া দরকার এবং আমাদের নিশ্চিত করতে হবে যে দায়বদ্ধতা থাকবে এবং ভুক্তভোগীরা প্রতিকার পাবে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মিনাবে ঘটে যাওয়া হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে।

এসএইচ