
ভাঙ্গার ‘পুনর্বহাল আন্দোলনের’ সমন্বয়কের জামিনে মুক্তি; জেলগেটে বরণ করলেন এমপি বাবুল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া (৫৭) দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন। মুক্তির সময় তাকে জেলগেটে ফুলের মালা দিয়ে বরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল।

দুই আসনে কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থীদের করা আবেদনের শুনানি ১১ মে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে বিএনপির দুই প্রার্থীর করা আবেদন গ্রহন করেছেন হাইকোর্ট। আবেদনে এ দুই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছিল।

উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করলো ইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। তাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পড়ান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নুরুল হক
গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

মৌলভীবাজারের ৪ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ কয়েকজন প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মাত্র ১০ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন, বাকি ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।

‘সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন’ আয়োজন করায় সংশ্লিষ্টদের উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট `সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর' পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

যেভাবে পরিচালিত হয় বাংলাদেশের জাতীয় সংসদ
বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা ন্যস্ত রয়েছে জাতীয় সংসদের (National Parliament) ওপর। এটি কেবল আইন তৈরির কেন্দ্র নয়, বরং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। ৩০০ জন নির্বাচিত এবং ৫০ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ (Member of Parliament) মোট ৩৫০ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই এককক্ষ বিশিষ্ট আইনসভা রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে।

বিএনপির ঐতিহাসিক বিজয়: তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন ড্যাবের
গণমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।