এসময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:
এসময় বক্তারা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে ৩৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।





