স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকায় একটি চা-সিগারেটের দোকান করেন। ওই সময় শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর মেয়ে শিশুটিকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরের ভেতরে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমান শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।
আরও পড়ুন:
তবে ওই সময় ওই কিশোর পালিয়ে যায়। তবে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই কিশোরকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনা শোনার পর তিনি ওসিসিতে গিয়ে শিশুটিকে দেখে এসেছেন। পাশাপাশি শিশুটির বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন।
ওসি বলেন, ‘আমরা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় এনেছি। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে একটি (রাত ৯ টা এরিপোর্ট লেখার সময়) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



