
নারী অধিকার নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
নারী অধিকার ও সমতা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা নারী অধিকারবিরোধী প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন।

বিরোধীদলের ভূমিকায় কেমন করছে ১১ দলীয় ঐক্য?
সংসদে মতপার্থক্য, ওয়াকআউট; আর রাজপথে এসে আন্দোলন। মাত্র ছয় মাসের সংসদীয় রাজনীতিতেই একের পর এক ইস্যুতে বেশ সক্রিয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে মাঠে নামছে জোটটি। নিজেদের অবস্থানকে গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন নেতারা। তবে আন্দোলন ও গণতন্ত্রের সুযোগ যেন সরকারের জন্য নতুন সংকট তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের।

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন
সরকারের মেয়াদ সাত মাস না পেরুতেই জামায়াতে ইসলামীর লংমার্চের মতো কর্মসূচিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে দেখছে বিএনপি। সরকারকে প্রমাণের সুযোগ না দিয়ে রাজপথ সরগরম দলটির অপরিপক্ব রাজনীতি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে— জামায়াত নয়, বরং বিএনপির মূল চ্যালেঞ্জ দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো ইস্যুগুলো।

ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়: রিজভী
মেজর আখতারুজ্জামানের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়। বিদেশের রেমিট্যান্স দিয়ে দেশের স্বার্থ রক্ষা হয়। বিরোধীদলের এমন কার্যক্রম দেশের স্বার্থবিরোধী।’

মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করার আদেশে সরকারের চাপের মুখে সই করতে বাধ্য হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো। তার এই বক্তব্য প্রকাশের পর মাচাদোর ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন
পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

কিউবেকের প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী
কিউবেকের প্রাদেশিক নির্বাচনে এবার চার আসনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী। চারটি আসনেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকায় জয়ের পথ কঠিন বাংলাদেশি প্রার্থীদের জন্য। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই অংশগ্রহণকে শুধু একটি নির্বাচনের লড়াই হিসেবে দেখছেন না প্রবাসীরা। তাদের অভিমত, এটি নতুন প্রজন্মের জন্য রাজনীতিতে প্রবেশের দারুণ মঞ্চ।

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‘সালমানের পোস্ট সরানোর পর জামায়াত আমিরেরও অবস্থান স্পষ্ট করা উচিত ছিল’
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেয়া স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে অপতথ্য মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে ‘ভুল রাজনীতির খেলা’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এআই; পরিবেশগত প্রভাব নিয়ে জনঅসন্তোষ বাড়ছে
মার্কিন রাজনীতিতে ক্রমেই বড় ইস্যু হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির দ্রুত বিস্তার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনই চাকরি হারানোর ভয়, বাড়তি বিদ্যুৎ বিল এবং ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব নিয়ে বাড়ছে জনঅসন্তোষ। এমন পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।