ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য ১২ মার্চ সংসদে শুনতে চাই না: নাহিদ ইসলাম

এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিল
এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিল | ছবি: এখন টিভি
2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য আমরা ১২ মার্চ সংসদে শুনতে চাই না। আমরা সংসদে গিয়ে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া সম্পর্কে শুনতে চাই।’ আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে এ বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।

নাহিদ ইসলাম বলেন, ‘শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপস্টেটসহ দেশি-বিদেশি চক্রকে আইনের আওতায় আনতে হবে।’

অনুষ্ঠানে রাজশাহীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার নেই। গত নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে।’

আরও পড়ুন:

লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠিত হয়েছে বলেও নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা পায়তারা করতে কাউকে দেয়া হবে না।’

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। এসময় রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস