রাজশাহী
রাজশাহীর বাজারে চড়া মুরগির দাম, চাপে ক্রেতারা

রাজশাহীর বাজারে চড়া মুরগির দাম, চাপে ক্রেতারা

রাজশাহীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বয়লার, লেয়ার থেকে শুরু করে দেশি মুরগি—সব ধরনের মাংস কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় মাংসের দামও বেড়েছে। অন্যদিকে, গরু ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির বাড়তি দামে চাপে পড়েছেন ক্রেতারা। ফলে চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারছেন না অনেকেই।

রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগের ঘটনায় গ্রেপ্তার ৩

রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের পুরস্কার পেলো রাজশাহী

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের পুরস্কার পেলো রাজশাহী

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ পুরষ্কার গ্রহণ করেন।

রাজশাহীতে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩০

রাজশাহীতে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩০

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় একজনসহ এ পর্যন্ত ডেঙ্গুর শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৭ জনের।

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরকারীদের ছাড় নেই: ভূমিমন্ত্রী

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরকারীদের ছাড় নেই: ভূমিমন্ত্রী

রাজশাহী রেলওয়ে স্টেশন যারা ভাঙচুর করেছে তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।’

রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে মাছের দাম

রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে মাছের দাম

রাজশাহীতে বন্যা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বেড়েছে পরিবহন খরচ। এতে বাজারে মাছের সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার সুযোগে বেড়েছে সব ধরনের মাছের দাম।

রাজশাহীতে টাকা ভাঙানো নিয়ে বিরোধ, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙানো নিয়ে বিরোধ, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাঙিয়ে না দেয়ায় রাজশাহীতে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে পেট্রল বোমা মেরে পুড়িয়ে দেয়া হয় তার দোকান। গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।

রাজশাহীতে বাড়তি সব ধরনের সবজির দাম

রাজশাহীতে বাড়তি সব ধরনের সবজির দাম

কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এখন প্রতি কেজি সবজি বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে। মূলত টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় এবং জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এসব সবজির দাম বেড়েছে।

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫

পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫

রাজশাহীতে হঠাৎ পানির তোড়ে পদ্মা নদীর পাড়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতের এ ঝড়ে নদীতে ডুবে গেছে অন্তত ২০টি নৌকা। এছাড়া টি-বাঁধের নদীর পাড়ে থাকা অন্তত ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্যসেবায় পিছিয়ে রাজশাহী: ৭৩ শতাংশের বেশি মানুষ বঞ্চিত চিকিৎসাসেবা থেকে

স্বাস্থ্যসেবায় পিছিয়ে রাজশাহী: ৭৩ শতাংশের বেশি মানুষ বঞ্চিত চিকিৎসাসেবা থেকে

স্বাস্থ্যসেবার প্রয়োজন পূরণ হচ্ছে না রাজশাহীর ৭৩ শতাংশের বেশি মানুষের। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর গবেষণা বলছে, দেশে চিকিৎসাসেবা প্রাপ্তির পরিসংখ্যানেও তলানিতে রাজশাহী। এতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় পর্যাপ্ত সেবা না পেয়ে চিকিৎসায় ব্যয় বাড়ছে সাধারণ মানুষের। তবে এ নিয়ে কথা বলতে রাজি নন রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।