জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

মো. নাহিদ ইসলাম
মো. নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
1

জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আজ (রোববার, ৮ মার্চ) বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।’

তিনি বলেন, ‘১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ না নেয়া হলে নিজেদের অধিকার রক্ষ্যার জন্য আবারও রাস্তায় নামতে হবে।’

আরও পড়ুন:

এসময় এনসিপির আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা করা হচ্ছে।’

এদিকে একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশকে আবারও ভারতীয় আধিপত্তদের মধ্য নিয়ে নিচ্ছে। তবে বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসেবে জীবনযাপন করতে রাজি নয়।’

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তবে ভারতের সঙ্গে নয় বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।’

গণতন্ত্রের নামে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলেও দাবি করেন এনসিপির এ নেতা।

এসএস