স্থানীয় সরকার নির্বাচন
আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: শাহে আলম

আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: শাহে আলম

আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ

২০২৭ সালের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখে পরিবর্তন আসছে

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখে পরিবর্তন আসছে

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখে পরিবর্তন আসছে। নতুন সময়সূচি নির্ধারণে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি’

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার কিছু জানে না।’

স্থানীয় সরকার নির্বাচন: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা বৃহস্পতিবার

স্থানীয় সরকার নির্বাচন: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা বৃহস্পতিবার

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে

দেশের ইউনিয়ন পরিষদ (Union Parishad Election)সহ স্থানীয় সরকার নির্বাচনের নতুন সময়সূচি ও প্রাথমিক পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (EC)। দেশজুড়ে মোট ৭টি ধাপে (7 Phase UP Election) স্থানীয় সরকারের এই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ধাপের নির্বাচন (UP Election Schedule 2026-2027 BD)।

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ।

‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি; যোগ্যতা থাকা যে কেউ অংশ নিতে পারবেন’

‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি; যোগ্যতা থাকা যে কেউ অংশ নিতে পারবেন’

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি এও জানান, নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে: ইসি সচিব

দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে ইসি সচিবালয়ে তিনি এ কথা জানান।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আখতার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আখতার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি–ওর্ন ক্যামেরার’ ব্যবহার বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেয়া হয়েছে।