রাজধানীতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা মিছিল

স্বেচ্ছাসেবক দলনেতা মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
স্বেচ্ছাসেবক দলনেতা মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন মুফতিজুল কবীর কিরণ।

আজ (শুক্রবার, ৩ জুলাই) বিকেলে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটেঙ্গেল মোড়, ফকিরাপুল হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে মুফতিজুল কবীর কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এ সফরের ফলে, বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে।’

ছাত্রদলের সাবেক এ নেতার নেতৃত্বে মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।

এএইচ