আজ (রোববার, ৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির বেশ কয়েকজন নারী নেতা।
সংগঠনটির নেতৃত্বে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং এনসিপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে।
আরও পড়ুন:
অনুষ্ঠানে ফরিদা আখতার বলেন, ‘নারীদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে জাতীয় নারীশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ একই সঙ্গে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে মনোনয়ন না দিয়ে যোগ্য ও দক্ষ নারীদের সুযোগ দেয়ার আহ্বান জানান।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘দেশে নারীবান্ধব পরিবেশের ঘাটতির কারণে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির অনেক নারী রাজনীতিতে সক্রিয় হতে পারেননি।’ তিনি আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি নিজস্ব কাঠামো ও পরিকল্পনা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করবে।





