আ.লীগের নাশকতার মুরোদ নেই, মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, দলটি এখন শুধু মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দেয়ার চেষ্টা করছে। আজ (সোমবার, ৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালাচ্ছে। তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন

তিনি আরও জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকারের নিয়োজিত আইনি প্রতিষ্ঠান (ল ফার্ম) প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।’

এর আগে, দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জেআর