স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি উভয় প্রক্রিয়াতেই কাজ চালিয়ে যাচ্ছে।’





