বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (রোববার, ৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন:
এর আগে গত শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।





