আওয়ামী লীগ
ঢাকা থেকে দিল্লি গিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘সাক্ষাৎ’

ঢাকা থেকে দিল্লি গিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘সাক্ষাৎ’

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হওয়ার খবর দিয়েছে বিবিসি। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) এক ‘অনির্ধারিত সফরে’ দিল্লিতে এসে তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংবাদমাধ্যমটি লিখেছে।

আ.লীগ নেতাদের মিটমাটের পরিবেশ নেই: ডা. জাহেদ

আ.লীগ নেতাদের মিটমাটের পরিবেশ নেই: ডা. জাহেদ

আওয়ামী লীগ নেতাদের রিকনসিলিয়েশনের (মিটমাট) পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন ভালো, কিন্তু এর আদি প্রক্রিয়া হচ্ছে অপরাধ স্বীকার ও লিগ্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া।’

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতাসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতাসহ আটক ১৪

পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার সুজানগর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‘থ্রি-আর’ কৌশলে অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে: উপদেষ্টা তিতুমীর

‘থ্রি-আর’ কৌশলে অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে: উপদেষ্টা তিতুমীর

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ‘ভঙ্গুর অর্থনীতি’ থেকে উত্তরণে বিএনপি সরকার ‘থ্রি-আর’ কৌশলের ভিত্তিতে নতুন উন্নয়ন মডেল বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

জাসদ কার্যালয় থেকে তিন শতাধিক আ.লীগ নেতাকর্মী আটক: ডিসি হারুন

জাসদ কার্যালয় থেকে তিন শতাধিক আ.লীগ নেতাকর্মী আটক: ডিসি হারুন

জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিঝিল ডিভিশনের ডিসি হারুন অর রশীদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’— জামায়াতকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’

শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন

শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা ও সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই বিএনপির সঙ্গে দলটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গুলশান-বনানী থানায় নতুন ওসি

গুলশান-বনানী থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

শিল্পকলায় মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে হারুন-অর-রশীদ

শিল্পকলায় মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে হারুন-অর-রশীদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।

৪টি অবিস্ফোরিত ককটেলসহ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

৪টি অবিস্ফোরিত ককটেলসহ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

৪টি অবিস্ফোরিত ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা কর্মী গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি এ তথ্য জানায়।

দুই হাজার মানুষ হত্যার পরও আ.লীগ ক্ষমা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই হাজার মানুষ হত্যার পরও আ.লীগ ক্ষমা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যার পরও ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দোষ স্বীকার না করে বিদেশে বসে আওয়ামী লীগ উচ্চবাচ্য করছে। দেশবাসী তাদের কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।