আজ (শুক্রবার, ২৯ মে) দুপুরে সাভারে চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রণালয় ও বিসিকের কর্মকর্তাসহ ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় চামড়া শিল্প নগরীর সিইটিপি এবং কয়েকটি কারখানা পরিদর্শন করেন মন্ত্রী। এরপর তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।
বাণিজ্যমন্ত্রী সিইটিপি নিয়ে বলেন, ‘সিইটিপির সক্ষমতা বাড়াতে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। একটা সীমা নির্ধারণ করা হবে, যেন সক্ষম কারখানাগুলোর নিজস্ব ইটিপি থাকে। প্রয়োজনে সরকার সহায়তা করবে।’
আরও পড়ুন:
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কর্মব্যস্ত সাভার চামড়া শিল্প নগরী। বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন কারখানায় ঢুকেছে কাঁচা চামড়া। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাজধানী ও আশপাশের অঞ্চলে কোরবানি হওয়া পশুর চামড়াগুলোর মধ্যে প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া এসেছে সাভারের ট্যানারিগুলোতে। সেই চামড়াগুলোতে লবণ মাখানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
কারখানাগুলোতে লবণমাখা চামড়াগুলো থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য। জানা যায়, আগামী ৩ থেকে ৪ দিন পর ট্যানারিগুলোতে ঢুকতে শুরু করবে লবণযুক্ত চামড়া।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



