
সম্ভাবনা সত্ত্বেও চট্টগ্রামে চামড়া সংগ্রহে ধস; জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি
ধর্মীয় ও ঐতিহ্যগত কারণেই চট্টগ্রামে সারা বছর তুলনামূলক বেশি চামড়া সংগ্রহ হয়। এ সম্ভাবনাকে ঘিরে একসময় নগরীতে গড়ে উঠেছিল ২২টি ট্যানারি। কিন্তু সময়ের ব্যবধানে প্রায় সবকটিই বন্ধ হয়ে গেছে। ফলে প্রতি বছর কোরবানির মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখা যায় অবিক্রীত ও নষ্ট হওয়া পশুর চামড়া। জাতীয় সম্পদের এমন অপচয় রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা দায়-দেনার শিকার হয়েছেন তাদের লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার চেষ্টা চলছে এবং যেসব ব্যবসায়ী সক্ষমতা ও আগ্রহ হারিয়েছেন সেখানে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।

কুমিল্লায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
কুমিল্লায় কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে আবারও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ক্রেতা সংকট আর কম দামের কারণে নির্দিষ্ট সময়ে চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সড়কের পাশে স্তূপ করে ফেলে রেখেছেন চামড়া। কেউ কেউ আবার লোকসান গুনেও ছুটছেন বিভিন্ন আড়তে।

ময়মনসিংহে হাটে চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ময়মনসিংহের শম্ভুগঞ্জে তৃতীয় দিনের মতো বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ২৮ জুন) ভোর থেকে হাট জমে উঠলেও ট্যানারি মালিকরা চামড়ার দরদাম নিয়ে নানান টালবাহানা করায় বিপাকে পড়েন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এছাড়া ক্রেতা সমাগম কম থাকায় অবিক্রিত পড়ে আছে সেখানকার চামড়া।

হাজারীবাগে খেলনার কারখানা ও চামড়ার গুদামে আগুন; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
হাজারীবাগে আগুনে পুড়লো খেলনার কারখানাসহ চামড়ার কয়েকটি গোডাউন। খবর পেয়ে শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ঘটনাস্থলে কাজ শুরু করে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে।

যশোরের রাজার হাটে চামড়ার দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা
দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজার হাট। কোরবানি পরবর্তী চামড়ার সরবরাহ বাড়লেও দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরকারের বেঁধে দেওয়া দাম বর্গফুট হিসাবে নয় বরং চামড়া বিক্রি হচ্ছে পিস হিসাবে।

চট্টগ্রামের আড়তে শুরু হয়েছে পশুর চামড়া বিক্রি
চট্টগ্রামের আড়তগুলোতে শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। শুক্রবার (১৩ জুন) থেকে বেচাকেনা শুরু হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। ঢাকার কয়েকজন ট্যানারি মালিক চট্টগ্রামের বিভিন্ন আড়তে এসে এরই মধ্যে ২০ হাজারের মতো চামড়া কিনে নিয়েছেন বলে জানিয়েছেন আড়তদার সমিতি। আরএস এম লেদার, পান্না লেদার, খোকন ট্যানারি ও চট্টগ্রামের রিফ লেদার এসব চামড়া কিনে নিয়েছে। ১৮ তারিখের পর আরও চামড়া কিনে নিবেন তারা।

ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা
ঈদের পর ময়মনসিংহের শম্ভুগঞ্জে বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ১৪ জুন) সকালে মুষলধারে এক ঘণ্টার বৃষ্টিতেই হাটের শতশত চামড়া এখন পানিতে ভাসছে। সেই সব চামড়া উদ্ধারে কাজ করছে মৌসুমী ফড়িয়ারা। ভেজা চামড়া আবার লবণজাত করে বিক্রি করতে হবে, ফলে খরচ বারবে দ্বিগুণ। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই বিভিন্ন অভিযোগ মৌসুমী ফড়িয়াদের।

রাজার হাটে জমেনি ঈদ পরবর্তী চামড়ার দ্বিতীয় হাট, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
যশোরের রাজার হাটে জমেনি কোরবানি পরবর্তী চামড়ার দ্বিতীয় হাট। যদিও এটি দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার হাট। এ হাটে চামড়ার সরবরাহও আশানুরূপ না এবং দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ট্যানারি মালিকদের ওপর নির্ভর করছে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের ভাগ্য
ময়মনসিংহে কোনো ট্যানারি না থাকায় কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণজাত চামড়ার ভাগ্য নির্ভর করছে চামড়া কিনতে হাটে আসা ট্যানারি মালিকদের ওপর। তবে সরকারের দাম এবং ট্যানারি মালিকদের উপর আস্থা রাখতে পারছেন না স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ। ঈদের দিন সকাল থেকে গড়ে ৫০০-৬০০ টাকা দরে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে কাঁচা চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সন্ধ্যার পর কাঁচা চামড়ার বাজার নামে ২০০-৩০০ টাকার ঘরে, আর তখনই কপাল পোড়ে মৌসুমি ফড়িয়াদের।

আয় কমছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে
দেশের চামড়া খাতকে এগিয়ে নিতে ২০১৭ সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু সেখানেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি কার্যকর না করায় মুখ থুবড়ে পড়েছে আশা জাগানিয়া এই খাত। ফলে কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। এই সুযোগে ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিসিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী।

গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে। সঠিকভাবে লবণ না দেওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে। তাছাড়া সরকারিভাবে বেঁধে দেয়া দামে ছাগলের চামড়া ক্রয়-বিক্রয় হয়নি। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।