
সম্ভাবনা সত্ত্বেও চট্টগ্রামে চামড়া সংগ্রহে ধস; জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি
ধর্মীয় ও ঐতিহ্যগত কারণেই চট্টগ্রামে সারা বছর তুলনামূলক বেশি চামড়া সংগ্রহ হয়। এ সম্ভাবনাকে ঘিরে একসময় নগরীতে গড়ে উঠেছিল ২২টি ট্যানারি। কিন্তু সময়ের ব্যবধানে প্রায় সবকটিই বন্ধ হয়ে গেছে। ফলে প্রতি বছর কোরবানির মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখা যায় অবিক্রীত ও নষ্ট হওয়া পশুর চামড়া। জাতীয় সম্পদের এমন অপচয় রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া কোরবানির পশুর শত শত চামড়া সড়ক থেকে অপসারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ (শুক্রবার, ২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের টি.এ. রোড থেকে চামড়া অপসারণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ।

ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা দায়-দেনার শিকার হয়েছেন তাদের লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার চেষ্টা চলছে এবং যেসব ব্যবসায়ী সক্ষমতা ও আগ্রহ হারিয়েছেন সেখানে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কের পাশে পড়ে আছে শত শত চামড়া
ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া ক্রেতা না থাকা এবং ন্যায্য দাম না পাওয়ায় সড়কের পাশে শত শত চামড়া ফেলে রেখে চলে গেছেন ব্যবসায়ীরা। এতে করে বড় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মূলত, সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য দাম মিলছে না বলে অভিযোগ তাদের।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম নাটোরে জমজমাট চামড়া বেচাকেনা
চামড়া সংগ্রহে ব্যস্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। সারা রাত চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করেছেন ব্যবসায়ীরা। তবে মৌসুমি ব্যবসায়ীরা বলছে, চামড়ার দাম গতবছরের মতো এবার কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর- ০১৬১৭৩৩৮০৬৭।

হিলিতে কোরবানি পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের হিলিতে কোরবানি পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে প্রতিষ্ঠা করা হবে: বাণিজ্যমন্ত্রী
দেশের চামড়া শিল্পকে ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ১৫ মে) সিলেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাতেবোনা স্যান্ডেল লাখে বিক্রি; প্রাডার বিরুদ্ধে নকশা চুরির অভিযোগ
মাত্র কয়েকশ' রুপির হাতেবোনা চামড়ার স্যান্ডেল লাখ টাকায় বিক্রি করেছে প্রাডা। এমন খবরে ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐতিহ্যবাহী নকশা চুরির অভিযোগও ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে পরে বিবৃতি দিতে বাধ্য হয় প্রাডা।

হাজারীবাগে খেলনার কারখানা ও চামড়ার গুদামে আগুন; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
হাজারীবাগে আগুনে পুড়লো খেলনার কারখানাসহ চামড়ার কয়েকটি গোডাউন। খবর পেয়ে শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ঘটনাস্থলে কাজ শুরু করে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে।

রাজার হাটে জমেনি ঈদ পরবর্তী চামড়ার দ্বিতীয় হাট, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
যশোরের রাজার হাটে জমেনি কোরবানি পরবর্তী চামড়ার দ্বিতীয় হাট। যদিও এটি দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার হাট। এ হাটে চামড়ার সরবরাহও আশানুরূপ না এবং দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আয় কমছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে
দেশের চামড়া খাতকে এগিয়ে নিতে ২০১৭ সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু সেখানেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি কার্যকর না করায় মুখ থুবড়ে পড়েছে আশা জাগানিয়া এই খাত। ফলে কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। এই সুযোগে ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিসিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী।