
এসআই আলতাফকে টার্গেট করে হত্যা করা হয়নি: র্যাব
সাভারে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তরা কিশোর গ্যাংসহ নানা অপরাধে যুক্ত বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, এসআই আলতাফ হোসেনকে পুলিশ সদস্য হিসেবে টার্গেট করে হত্যা করা হয়নি। ঘটনার সময় অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল। একটি অপরাধের ঘটনায় বাধা দিতে গিয়ে ঘটনাচক্রে হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা।

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সাভারে একটি বাড়ি থেকে ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার; আটক ১
ঢাকার সাভারে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত দল। অভিযানে পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাভারে সিটিটিসির অভিযান: বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ সদস্যরা। পরে রাত ১০টায় সেখানে অভিযান শুরু করে সিটিটিসির সদস্যরা।

বিকেএসপিতে কারাতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু; তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়
সাভারের বিকেএসপিতে দশম শ্রেণির কারাতে শিক্ষার্থী ইয়াসীন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সাভারে আবাসিক এলাকায় গ্যাস সংকট, তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও বিক্ষোভকারীদের
সাভারে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে চরমভাবে। বছরের পর বছর আবাসিক এলাকায় গ্যাস সংকটে বিপাকে বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। তিনদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের।

ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে: শাহে আলম
প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ১১ জুলাই) সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ: যুবলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৩টি সিসা ভাট্টি গুঁড়িয়ে দিলো মোবাইল কোর্ট
সাভারের ভাকুর্তায় উন্মুক্ত স্থানে পুরনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদনের দায়ে ৩টি খোলা ভাট্টির ৬টি চুল্লি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল (বুধবার, ১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও ঢাকা জেলা কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা দায়-দেনার শিকার হয়েছেন তাদের লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার চেষ্টা চলছে এবং যেসব ব্যবসায়ী সক্ষমতা ও আগ্রহ হারিয়েছেন সেখানে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।

সাভারে প্রস্তুত হাজারের বেশি খামার, পছন্দের পশু খুঁজতে ক্রেতাদের আগাম ভিড়
ঈদুল আজহা ঘিরে সাভারে হাজারের বেশি খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের চাপ থাকলেও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু। এরইমধ্যে আগেভাগেই পছন্দের পশু খুঁজতে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা।