বাণিজ্য
বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

বাংলাদেশকে শুধু বাণিজ্যের গন্তব্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেছেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বে বাংলাদেশ ও কানাডার মতো দেশগুলোর নিজেদের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা রয়েছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় আরও বেশি প্রভাব রাখতে পারে।

এশিয়ার দিকে বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য, বাংলাদেশের সামনে নতুন সুযোগ: রেহমান সোবহান

এশিয়ার দিকে বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য, বাংলাদেশের সামনে নতুন সুযোগ: রেহমান সোবহান

বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে এশিয়ার দিকে সরে যাচ্ছে। এই পরিবর্তন ঠেকাতে উন্নত দেশগুলো বাজারে হস্তক্ষেপ ও শুল্ক আরোপের মতো যেসব পদক্ষেপ নিচ্ছে, তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। বরং বাংলাদেশের উচিত বিশ্বজুড়ে নিজেদের মূল্যশৃঙ্খল বা ভ্যালু চেইন শক্তিশালী করা এবং চীন ও ভারতের মতো প্রতিবেশী বড় অর্থনীতির সুযোগ কাজে লাগানো।

প্রকল্পে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহারে জোর দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রকল্পে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহারে জোর দিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল লক্ষ্য হতে পারে না। প্রতিটি প্রকল্পের মাধ্যমে অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনগণের কল্যাণে কার্যকর ফল নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

ইইউ-এর সঙ্গে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ইইউ-এর সঙ্গে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের নতুন রূপ: মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের বাণিজ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের নতুন রূপ: মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের বাণিজ্য

পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধের প্রকৃতিতে। এখন আর এটা সামরিক যুদ্ধ নয় রূপ নিয়েছে অর্থনৈতিক যুদ্ধে। এরইমধ্যে ইরানকে কোণঠাসা করতে তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞা তেহরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে সংশ্লিষ্ট চীন বা অন্যান্য দেশের ওপর আদৌ প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।

জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র— প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে ২৫টি মার্কিন কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিরা। সকালে সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো।

হরমুজ-লোহিত সাগর বন্ধে নতুন সংকট; ফের বাড়ছে পণ্য পরিবহন খরচ

হরমুজ-লোহিত সাগর বন্ধে নতুন সংকট; ফের বাড়ছে পণ্য পরিবহন খরচ

মধ্যপ্রাচ্য যুদ্ধে হরমুজ ও লোহিত সাগর বন্ধ হওয়ায় নতুন করে বিপাকে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। আবারও বেড়েছে জাহাজ ও কন্টেইনার ভাড়া। বর্তমানে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল বাড়তি ঘোরার কারণে এ ভাড়া বাড়িয়েছে জাহাজ মালিকরা। একইসময়ে বিশ্ববাজারে দ্বিগুণ বেড়েছে কন্টেইনার ভাড়াও। এতে ভোগ্য পণ্যসহ আমদানি পণ্যের দাম যেমন বাড়বে, তেমনি রপ্তানিতেও বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কিত শিল্প মালিকরা।

আদালতের রায়ে বাতিল শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিলো ট্রাম্প প্রশাসন

আদালতের রায়ে বাতিল শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্ক বাবদ আদায় করা প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উঠে এসেছে। তবে এই অর্থ সাধারণ ভোক্তাদের নয়, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে গেছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকেরা।

বাংলাদেশ-চীন মৈত্রী: কৌশলগত অংশীদারত্ব ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর

বাংলাদেশ-চীন মৈত্রী: কৌশলগত অংশীদারত্ব ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর

সংসদীয় গ্রুপের প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা-কুমিল্লা নতুন কর্ডলাইন: গতি আসবে বাণিজ্য ও সমুদ্রবন্দরের সংযোগে

ঢাকা-কুমিল্লা নতুন কর্ডলাইন: গতি আসবে বাণিজ্য ও সমুদ্রবন্দরের সংযোগে

ঢাকা থেকে চট্টগ্রাম। দেশের সবচেয়ে ব্যস্ত রেলপথ। অথচ গন্তব্যে পৌঁছাতে ট্রেনকে এখনও ঘুরে যেতে হয় দীর্ঘ পথ। সেই পথ ছোট করে যাত্রাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও বাণিজ্যবান্ধব করতে আবারও সামনে এসেছে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রকল্প। প্রায় দুই দশকের পুরনো এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কমবে দূরত্ব, বাঁচবে সময়, বাড়বে পণ্য পরিবহনের সক্ষমতা।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

আগামী ৭ আগস্ট ঢাকা-রিয়াদ সরাসরি দৈনিক ফ্লাইট চালুর আগে আজ থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

ইইউ ছাড়া কোনো একটি দেশকে আলাদা করা যাবে না; ট্রাম্পকে স্পেন

ইইউ ছাড়া কোনো একটি দেশকে আলাদা করা যাবে না; ট্রাম্পকে স্পেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য বন্ধের হুমকিকে গুরুত্ব দেয়নি স্পেন। আজ (বুধবার, ৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প স্পেনকে ‘পরিত্যক্ত ক্ষেত্র’ বলে অভিহিত করেন এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়ার আহ্বান জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।