
নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী
নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রকল্পে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহারে জোর দিলেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল লক্ষ্য হতে পারে না। প্রতিটি প্রকল্পের মাধ্যমে অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনগণের কল্যাণে কার্যকর ফল নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

টিসিবির ডিজিটাল আধুনিকায়নে কমবে ৩৫০ কোটি টাকার ভর্তুকি: বাণিজ্যমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল আধুনিকায়নে বছরে ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমে আসবে। আগামী ৫ বছরে ভর্তুকি শূন্যের কোটায় নিয়ে আসা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
জুলাই ২০২৩ থেকে জুন ২০২৬
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না: অর্থমন্ত্রী
সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যেকোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতার টাকার সঠিক ব্যবহার ও প্রতিদান নিশ্চিত করতে হবে। চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না করলে কোনো প্রকল্পই অনুমোদন দেয়া হবে না।

পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্পে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
জাহাজভাঙা শিল্পে সবুজ কারখানা তিন ডিজিটে নিতে চায় সরকার। পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্পে প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে আন্তর্জাতিক সামদ্রিক সংস্থা (আইএমও) আয়োজিত সেমিনারে, এই প্রকল্পের সম্ভাব্যতা, খরচ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে তাদের কিছু প্রস্তাব ও পরামর্শ রয়েছে। তিনি আজ (শনিবার, ২২ আগস্ট) সিলেট মহানগর পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।