
দেশে প্রতিটি ইউনিয়ন-স্কুলে খেলার মাঠ করবে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রত্যক স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ করার প্রকল্প হাতে নিয়েছে, যাতে ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে। তাহলে নেশা তাদেরকে স্পর্শ করবে না।

আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন এলাকায় আতপ চালের ব্যবহার দেখে আসছি। বিশেষ করে বিভিন্ন ধরনের পিঠা ও ঐতিহ্যবাহী খাবার তৈরিতে আতপ চালের ব্যবহার রয়েছে। তবে শুধু কয়েকটি অঞ্চলের নয়, সারা দেশে আতপ চালের ভোগ ও চাহিদার চিত্র জানা প্রয়োজন। এ বিষয়ে গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনা একটি ইতিবাচক উদ্যোগ।

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

ডিএসসিসির উদ্যোগে ধানমন্ডি লেকের খনন কাজ শুরু
দূষণ, দখল আর নাব্যতা সংকটে হারাচ্ছে রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার ধানমণ্ডি লেকের সৌন্দর্য। লেকের পানি ও পরিবেশ ফিরিয়ে আনতে শুরু হয়েছে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) লেকের খনন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রূপপুরে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে আজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার বিশেষ কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত; গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখপ্রকাশ
বিলম্ব মাশুলসহ প্রায় ৫৩১ কোটি টাকার ভুয়া বিল
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারেক রহমান-নরেন্দ্র মোদি বসলে এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান হবে না: ত্রিবেদী
দিল্লি ও ঢাকার সম্পর্কে নানান ‘সমস্যা’ ও ‘চ্যালেঞ্জ’ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘তাড়াহুড়োর কোনো কারণ দেখছেন না’ জানিয়ে তিনি বলেছেন, এর জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিবেশ খুবই ইতিবাচক: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশেরই আগ্রহ আছে, পরিবেশ খুবই ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফর হবে। কিছু চ্যালেঞ্জ থাকবেই।

প্রধানমন্ত্রী পর্যটন খাতে বিনিয়োগের পরিবেশ সহজতর করতে বদ্ধপরিকর: পর্যটনমন্ত্রী
সামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতে বিনিয়োগের পরিবেশ সহজতর করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যটন খাতের বিকাশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ আরও সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বিএনপি, হুমকি-ধমকিতে লাভ নেই: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগন যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’— জামায়াতকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’