সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি পিস্তল ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন এবং বেশ কিছু দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
আরও পড়ুন:
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এসময় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে সবাইকে অনুরোধও জানান তিনি।





