
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ; পশ্চিমবঙ্গ থেকে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতের সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে দেশটির সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এক ল্যান্স নায়েককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরভাগের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
-320x167.webp)
আঞ্চলিক সংঘাত এড়াতে সক্রিয় ভূমিকা, তেহরানে যৌথ বৈঠক শেষে বার্তা দিলো রাওয়ালপিন্ডি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় পাকিস্তান ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে। গতকাল (শুক্রবার, ৩০ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা জানান। চলতি সপ্তাহে তেহরানে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরের পর এটিই সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আশা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরী প্রকল্প এলাকায় পৌঁছায়।

সাজেকে গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার পর্যটক উদ্ধার
যান চলাচল স্বাভাবিক
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণের ঘটনায় আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ায় এক হাজারের বেশি ড্রোন ছুঁড়লো ইউক্রেন
রাশিয়াজুড়ে এক রাতে এক হাজারের বেশি ড্রোন ছুঁড়লো ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গে রাতভর ড্রোন হামলায় প্রাণ গেছে কমপক্ষে একজনের। আহত পাঁচজন।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে আট বিচ্ছিন্নতাবাদীর। সবাই ভারতীয় মদদপুষ্ট ছিলো বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে ও সেনাবাহিনীর আধুনিকীকরণে কাজ করছে সরকার।

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী
সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিএসএফে অংশ নিতে ঢাকা ছাড়লো সেনাবাহিনীর অগ্রবর্তী দল
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

উপ-নির্বাচনে সন্ত্রাস ও অপতৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান ইসি সানাউল্লাহর
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছি একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছেনা। তবে উপ-নির্বাচনে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে।

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর প্রকল্প বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে আজ (শনিবার, ৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে এ চালান রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে।

রাশিয়া থেকে ঢাকায় এসেছে ইউরেনিয়াম; কড়া নিরাপত্তায় নেয়া হচ্ছে রূপপুরে
রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম চালান। রাত সাড়ে ১১টার পর পরমাণু জ্বালানি বহনকারী রুশ কার্গো বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের কার্যক্রম শেষে আজ (শনিবার, ৩ অক্টোবর) সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে এই জ্বালানি রূপপুরে নেয়া হচ্ছে।