
নির্মাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরবাড্ডা এলাকায় একটি ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে নাজমুল হোসেন (২৮) নামে রড মিস্ত্রি নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুরে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

উত্তরায় সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ( শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

উত্তরায় বহুতল ভবনে আগুন; মৃতের সংখ্যা বেড়ে ৬
রাজধানীর উত্তরায় ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জীবিত ১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

উত্তরায় ‘জুলাই রেভেলসের’ দুই সদস্যের ওপর হামলা, গুরুতর আহত রেদোয়ান
রাজধানীর উত্তরায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউসুফ আলী রেদোয়ান নামে একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে উত্তরার ইউএসবি স্পেশালিস্ট হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়েছে।

ঢাকায় বিমান দুর্ঘটনা: আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।

মাইলস্টোনের দুর্ঘটনায় ফরিদপুরে শোক র্যালি
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ফরিদপুরের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুর ১২ টার সময় শহরের খাবাসপুর মোড় থেকে শোক র্যালিটি বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় কাজ করছে ভারতীয় টিম
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় বাংলাদেশকে সহায়তার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রেখেছে সফররত ভারতীয় মেডিকেল টিম। এর অংশ হিসেবে আজ (শুক্রবার, ২৫ জুলাই) দলটি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সাথে দ্বিতীয় দফা পরামর্শ করেছেন।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের সকল মসজিদে এ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ৪০
বার্ন ইনস্টিটিউটের ব্রিফিং
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান ৪০ জন ভর্তি রয়েছেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং হাসপাতালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ফরিদপুরে গ্রামের বাড়িতে রাইসার দাফন সম্পন্ন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) জানাজা ফরিদপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়।

বোন নাজিয়ার পর না ফেরার দেশে ভাই নাফি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার মৃত্যুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ভাই নাফি (৯)। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

৯ ঘণ্টা অবরুদ্ধের পর বের হলেন উপদেষ্টারা, কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার। তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার পর বৈঠক শেষে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান।