
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টর সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রতিরক্ষা জোরদারে অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুললো জাপান
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও অস্ত্র উৎপাদনকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ হিসেবে দেখছে শান্তিপ্রিয় দেশ জাপান। দেশটির সর্বশেষ প্রতিরক্ষা বিলে প্রতিবেশী চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতাকে দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে তাকাইচির প্রশাসন সম্প্রতি জাপানের দীর্ঘ আট দশকের অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞাও শিথিল করেছে। প্রশ্ন উঠেছে, জাপান কি তবে যুদ্ধ ও সামরিক শক্তি ত্যাগের সাংবিধানিক সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে?

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব
চট্টগ্রামে প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র উদ্ধার হলেও, পলাতক কয়েকজন শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পরিস্থিতিতে অপরাধ দমনে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

রাজনৈতিক চাপ ও অর্থের অভাবে যুক্তরাষ্ট্র-ইরানকে সমঝোতায় আসতে হবে
এমন এক দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান, যেখানে জয়-পরাজয় নিয়ে আর ভাবার সুযোগ নেই। যুদ্ধের খরচ এবং ভূরাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এখনই ওয়াশিংটন-তেহরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিৎ। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমনটাই দাবি করছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। আরও উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক রাজনৈতিক চাপ এবং অস্ত্রের অভাবে শেষ পর্যন্ত দুটি দেশকেই আসতে হবে সমঝোতার সমাধানে।

‘বাজারের নামকরণ’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, রেলস্টেশনে আটকা ট্রেন
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগারের লুট হওয়া অস্ত্র-গুলি, অধরা বহু কয়েদি
২০২৪ এর জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। এসময় কারাগারে অগ্নিসংযোগ করাসহ লুট হয় ব্যারাকের ৮৫টি অস্ত্র ও ৮ হাজার রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে পড়েন সকল কয়েদী। পরে কিছু অস্ত্র উদ্ধার ও অধিকাংশ কয়েদী জেলে ফিরলেও দুই বছরেও অধরা রয়েছেন বেশকিছু সংখ্যক কয়েদী, উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এসব অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম।

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।

ইরানের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ায় খাদের কিনারায় যুক্তরাষ্ট্র!
তীব্রতর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ। তবে এর প্রভাব পড়ছে মার্কিন অস্ত্রের মজুতে। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও বিশেষ অস্ত্রের মজুত দ্রুত কমে আসছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার ক্ষেত্রে চাপে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, এমন আশঙ্কা সামরিক বিশ্লেষকদের।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে আক্রান্ত রাজধানী, কীসে মিলবে নিস্তার?
রাজধানীতে দিন-রাতের ব্যবধান যেন আর নেই। সুযোগ পেলেই পথচারী, যাত্রী কিংবা ব্যবসায়ীরা লক্ষ্যবস্তু হচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের। এসব চক্র মুহূর্তেই কেড়ে নিচ্ছে টাকা, মোবাইল, মূল্যবান সামগ্রী; অনেক ক্ষেত্রে হামলারও শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সদস্য গ্রেপ্তার হলেও থামছে না তাদের তৎপরতা। কীভাবে পরিচালিত হচ্ছে এসব চক্র— সে প্রশ্নের উত্তর সবাই জানলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের সদস্যদের।

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে।