সাউথ পার্সে হামলা নিয়ে ট্রাম্পের হুমকি, পাল্টা সতর্ক বার্তা ইরানের প্রেসিডেন্টের

ডোলান্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ডোলান্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: এখন টিভি
0

কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের বৃহত্তম সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতার কিছুই জানতো বলেও দাবি করেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন, ইরানের জ্বালানি খাতে হামলার পরিণতি গোটা বিশ্বকে ভোগ করতে হবে। উপসাগরীয় অঞ্চলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে সৌদি আরব।

ইরান যুদ্ধের ২০তম দিনে হামলার তীব্রতা আরও বেড়েছে। কাস্পিয়ান সাগরে পাঁচটি ইরানি নৌযানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইরানের উত্তরাঞ্চলে এটিই ইসরাইলের প্রথম হামলা। এছাড়া ইসরাইলি হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশ্বের বৃহত্তম ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র। এ ধরনের হামলার পরিণতি ভয়ানক হবে এবং পুরো বিশ্বকে তা ভোগ করতে হবে বলে সতর্ক করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পাল্টা জবাবে কাতারের তেল স্থাপনায় পরপর দুইবার হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্রসহ বেশ কয়েকটি এলএনজি উৎপাদন ও রপ্তানি স্থাপনা অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ হয়ে যায় গ্যাসক্ষেত্রের কার্যক্রম।

আরও পড়ুন:

কাতারের জ্বালানি খাতে ফের হামলা করলে ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র পুরোটা উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতার কিছুই জানত না বলেও দাবি করেন ট্রাম্প।

সৌদি আরবের দুটি তেল শোধনাগারও আইআরজিসির হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দ্বিতীয়বার চিন্তা করবে না সৌদি আরব।’

এদিকে বৈরুত ও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। লেবাননে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৮ জনে।

জেআর