
ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সই করেছেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান।

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে বিশ্বনেতারা; আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য সংকট
ফ্রান্সে শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর ৫২তম বার্ষিক সম্মেলন। সদস্য দেশের নেতারা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ফ্রান্স পৌঁছেছেন। এছাড়া দেশটিকে নতুন শুল্ক চাপানোর হুমকির পরই পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন- তেহরানের কাঠামোগত সমঝোতা হলেও মধ্যপ্রাচ্য সংকটই এ সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পাবে।

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: ট্রাম্প
আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ঘোষণা করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ( মঙ্গলবার, ৯ জুন ) ক্যারোলিনিয়ায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিয়ে ট্রাম্প ফের দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে মরিয়া ইরান।

ইরান যুদ্ধবিরতি ইস্যু ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুটি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেয়া প্রতিক্রিয়া ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।

স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অংশ হিসেবে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এবার আলোচনায় খারগ দ্বীপ; ট্রাম্পের মন্তব্যে বেড়েছে দখলের শঙ্কা
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের খারগ দ্বীপ। যা দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট এ দ্বীপটি দখলের সম্ভাবনার কথা বলায় বেড়েছে শঙ্কা। তার দাবি, এরই মধ্যে দ্বীপটির সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অক্ষত রয়েছে জ্বালানি অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে, খারগ দ্বীপের জ্বালানি স্থাপনা ধ্বংস হলে বিরূপ প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে।

ট্রাম্পের স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা; ইরানের কড়া হুঁশিয়ারি
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্যেই দেশটির দুটি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরাইল। এ জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সাউথ পার্সে হামলা নিয়ে ট্রাম্পের হুমকি, পাল্টা সতর্ক বার্তা ইরানের প্রেসিডেন্টের
কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের বৃহত্তম সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতার কিছুই জানতো বলেও দাবি করেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন, ইরানের জ্বালানি খাতে হামলার পরিণতি গোটা বিশ্বকে ভোগ করতে হবে। উপসাগরীয় অঞ্চলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে সৌদি আরব।

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর
অবশেষে চীনা পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক। একইসঙ্গে কার্যকর হলো ৬০টি দেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা: যুদ্ধবিরতি আলোচনায় ট্রাম্পের নতুন প্যারামিটার!
গাজা পুনর্গঠন নয় বরং যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার প্যারামিটার নতুন করে নির্ধারণ করাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এমনকি, ইসরাইলি গণমাধ্যমের দাবি, গাজাবাসীকে অন্যত্র সরানোর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কখনও বাস্তবায়িত হবে না। তবে, অস্থিতিশীল হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আর মার্কিন বিশ্লেষকরা বলছেন, যা কেউ কখনও কল্পনা করতে পারে না, এমন সমাধানের পথ বাতলে দিয়ে সবসময়ই খবরের শিরোনাম হতে চান নয়া মার্কিন প্রেসিডেন্ট।

সোমালিয়ায় হামলা: আইএসের বহু সদস্য নিহত দাবি পেন্টাগনের
যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর তারই নির্দেশে সোমালিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর চালানো ওই হামলায় আইএসের বহু সদস্য নিহত হয়েছে বলে দাবি পেন্টাগনের। ট্রাম্পের প্রথম মেয়াদে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিলেও দ্বিতীয় মেয়াদে আফ্রিকায় ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে।

সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসকে লক্ষ্য করে আফ্রিকার সোমালিয়ায় বিমান হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই চালানো হয়েছে এ অভিযান।