ইরানের খার্গ দ্বীপে সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প।
একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, ভবিষ্যতে ইরানি লক্ষ্যবস্তুতে আরও তীব্র হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরও বাড়িয়েছে জানিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
আরও পড়ুন:
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ইউয়ানে লেনদেন করা হলে সীমিত সংখ্যক তেল ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান।
মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল জানিয়েছেন, ইরানি ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।





