ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নে বুর্গেনস্টকে বসছে আলোচনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেকনিক্যাল লেভেলের আলোচনা আগামীকাল (রোববার, ২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় আগামী ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন।

এএম