আজ (শনিবার, ২০ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মতো পরিবেশ ও কর্মসূচির অভাব রয়েছে।’ তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে গণমানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘সুস্থ, সুন্দর ও সময়োপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সাংস্কৃতিক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।





