‘প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি’; সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল

ইসমাইল বাঘাই
ইসমাইল বাঘাই | ছবি: সংগৃহীত
0

লেবাননে ইসরাইলের হামলা বন্ধ নিশ্চিত করাসহ যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি পূরণে চাপ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ফারস নিউজ এজেন্সির বরাত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তবে বৃহত্তর চুক্তিটি ‘সংকটে পড়বে’। চুক্তি বাস্তবায়নে ইরানের কৌশলটি ‘প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি’র নীতির ভিত্তিতে গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরে মেহের নিউজ এজেন্সিকে জানান, প্রতিনিধি দল কয়েক মিনিটের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

এএম