জেনারেল কেইন বলেন, ‘ইরানের এসব হামলা এখন পর্যন্ত বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু করার পর্যায়ে পৌঁছায়নি।’ বড় আকারের সামরিক অভিযান শুরুর সীমা বা শর্ত কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
বর্তমানে ইরানের কর্মকাণ্ডকে ‘নিম্ন পর্যায়ের’ এবং ‘হয়রানিমূলক’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। পেন্টাগন প্রধান পিট হেগসেথও জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি। এছাড়া ইরানের ‘কামিকাজে ডলফিন’ থাকার খবরটিও তিনি নাকচ করে দেন।
আরও পড়ুন:
জেনারেল কেইন আরও জানান, হরমুজ প্রণালিতে এখনো প্রায় ২২ হাজার ৫০০ নাবিক আটকা পড়ে আছেন এবং তারা সেখান থেকে বের হতে পারছেন না।
ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্র ও আকাশে মার্কিন সামরিক বাহিনীর শক্তি অনুভব করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যৌথ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’





