প্রজেক্ট ফ্রিডম: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তায় মার্কিন রণতরি

ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ
ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে আটকে পড়া মার্কিন মিত্র দেশগুলোর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে যুক্ত হয়েছে অত্যাধুনিক মার্কিন রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ (সিভিএন ৭৭)।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই বহরটি ট্রাম্পের বিশেষ উদ্যোগ বাস্তবায়নে সরাসরি সহায়তা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এই বিমানবাহী রণতরিটিতে বর্তমানে ৬০টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গতকাল থেকে কার্যকর হওয়া এই ‘প্রজেক্ট ফ্রিডম’–এর মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের বিশ্ববাজার ও বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা।

এএম