জ্যারেড কুশনার
জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের স্বামী। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সরকারের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের হয়ে কাজ করছেন তিনি। বিশেষ করে গত বছর ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
স্টিভ উইটকফ
স্টিভ উইটকফ পেশায় একজন আবাসন ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তাকে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের যেকোনো আন্তর্জাতিক দর-কষাকষিতে তিনি অন্যতম প্রধান ব্যক্তি। বিশেষ করে ইসরাইল-হামাস এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এ দুই অত্যন্ত বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তিকে পাকিস্তানে পাঠানো ইঙ্গিত দিচ্ছে যে, ইরান সংকট সমাধানে ট্রাম্প প্রশাসন একটি সুনির্দিষ্ট ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।





