গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার ফ্লাইটে প্রথম বহরে দেশ ছাড়ছেন অধিনায়ক লিটন দাস, নাজমুল শান্ত, তানজিদ তামিম ও পেসার শরীফুল ইসলাম। তাদের সঙ্গে যাচ্ছেন বোলিং কোচ তালহা জুবায়ের ও ফিল্ডিং কোচ আশিকুজ্জামান।
জাপানের কন্ডিশন অচেনা হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। পিচের আচরণ সম্পর্কে ধারণা নিতে নারী দলের ম্যানেজমেন্টের কাছ থেকেও তথ্য নিয়েছে দল। ম্যাচে জিততে ব্যাটিং ও বোলিংদুই বিভাগ থেকেই সেরাটা চান কোচিং স্টাফরা।
আরও পড়ুন:
রাত ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় বহরে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা তাওহীদ হৃদয়, রিশাদ আহমেদ, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম, সাইফ হাসান, নাসুম আহমেদ ও পারভেজ ইমনের।
২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান। প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরিয়ে আসা একটি দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। কোয়ার্টার পেরোতে পারলে সেমিফাইনাল, আর সেখানে জয় পেলেই ৩ অক্টোবর সোনার পদকের লড়াইয়ে নামবে লিটন দাসের দল।





